ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:16 PM

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলাশেরচর গ্রামে শরীফ  নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক একই গ্রামের কামালের ছেলে।

প্রতিবন্ধী ওই কিশোরী স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান ভূইয়া আজাদ ও স্থানীয়দের কাছে বিচার দাবি করেছেন। বিচার না পেয়ে বাড়িতে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা চালান।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরী ও তার মা পলাশ থানায় অভিযোগ দায়ের করেন।

পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, অভিযুক্ত আসামিকে আমরা দুপুরের আগেই গ্রেফতার করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status