ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 7:17 PM

এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার

এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার

নড়াইলের লোহাগড়ায় এতিমদের জন্য বরাদ্দকৃত জিআর-এর চাল বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মাদরাসার সুপার শরীফ আরিফুজ্জামান হিলালী।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরীফ আরিফুজ্জামান হিলালী লোহাগড়া পৌর এলাকার রামপুর দরগা শরীফ এতিমখানা ও মাদরাসার সুপার।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার রামপুর দরগা শরীফ এতিমখানার শিশুদের জন্য নড়াইলের জেলা প্রশাসক গত ৩০ জুন জিআর-এর ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। চাল থেকে ২৭০ কেজি (৯ বস্তা) লোহাগড়া বাজারে বিক্রি করতে যান তিনি। বাজারের টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি চাল মাদরাসার বলে স্বীকার করেন। বিষয়টি পুলিশ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি মাদরাসা সুপারকে আটকের নির্দেশ দেন। এ সময় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ভ্রাম্যমাণ আদালতে মাদরাসা সুপারের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উদ্ধার চাল রামপুর দরগা শরীফ এতিমখানা ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের অনুরাধে এতিমদের ফেরত দেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদরাসা সুপারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার হওয়া চাল এতিমদের জন্য ফেরত দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status