ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতে বিধবার বাড়িতে ফুটবল খেলা দেখতে যায় যুবক, অতঃপর..
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 6:01 PM

রাতে বিধবার বাড়িতে ফুটবল খেলা দেখতে যায় যুবক, অতঃপরdiv class=

রাতে বিধবার বাড়িতে ফুটবল খেলা দেখতে যায় যুবক, অতঃপর

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া বটতলা এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে গিয়ে জনতার হাতে আটকের পর সালিশ-বৈঠক চলাকালে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (৩২) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ জুলাই) রাতে খেলা দেখতে বন্ধুকে নিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীর বাড়িতে যান প্রেমিক আশরাফুল। গভীর রাতে ফুটবল খেলা দেখার সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। পরে সোমবার (১২ জুলাই) সকালে আশরাফুল ও বিউটিকে ভিন্ন ভিন্ন ঘরে আটকে রেখে স্থানীয়রা সালিশ-বৈঠকের আয়োজন করেন। এ অবস্থায় ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। এই সংবাদ পেয়ে পুশিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আজ সোমবার সকালে প্রেমিকার বাড়িতে ওই যুবক আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status