|
বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলবে, খুলবে দোকানপাট
নতুন সময প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলবে, খুলবে দোকানপাট সোমবার এই সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি সভা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হতে পারে বলে সূত্রে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। আর ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
