ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 2:46 PM

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে দিনের লেনদেন।  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান দেখা গেছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।


এদিনে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২২৫৯ ও ১৩৪৬ পয়েন্টে।


দিনের লেনদেন কার্যক্রম শেষে ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৫৯টি কোম্পানির এবং দর কমেছে ১৮৬টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। দিনের শেষে সূচকটি ১৮ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status