ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিকাকে বশ করতে ডাবপড়া, দিতে রাজি না হওয়ায় গৃহবধূ খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 2:01 PM

প্রেমিকাকে বশ করতে ডাবপড়া, দিতে রাজি না হওয়ায় গৃহবধূ খুন

প্রেমিকাকে বশ করতে ডাবপড়া, দিতে রাজি না হওয়ায় গৃহবধূ খুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রেমিকাকে বশিকরণ করতে ‘ডাবপড়া’ দিতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে মেয়েসহ গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের টাইমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৪২)। তিনি একই এলাকার মোস্তাক আহমদের স্ত্রী। এ ছাড়া আহতরা হলেন— নিহত ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২), তাদের আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও তার মেয়ে বৃষ্টি (১০)।

এদিকে এ ঘটনায় মোহাম্মদ এহসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি শিলকৃপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের কাছে এহসান ‘ডাবপড়া’ নেওয়ার জন্য আসেন। এ সময় এহসান ফাতেমাকে বলেন— আমি এক মেয়েকে ভালোবাসি। তাকে আমি পেতে চাই। কিন্তু ফাতেমা ‘ডাবপড়া’ দিতে অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে প্রথমে ফাতেমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
 
পরে বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে ও মাথায় জখম করে। এ সময় বাধা দিতে গিয়ে আরও তিনজনকে কুপিয়ে জখম করে ওই যুবক।

বাঁশখালী থানার উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী যুগান্তরকে বলেন, এক বছর আগে ওই নারীর থেকে অভিযুক্ত এহসান একটি তাবিজ নিয়েছিলেন। তাবিজে ফল না পাওয়ায় সকালে ডাবপড়া নিতে আসেন তিনি। এ সময় ডাব কাটার দা দিয়ে ওই নারীকে কুপিয়ে জখম করে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় এহসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status