|
করোনায় আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল বিএনপির হেল্প সেন্টার
এম কবির, টাঙ্গাইল
|
![]() করোনায় আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল বিএনপির হেল্প সেন্টার এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহবায়ক ছাইদুল হক ছাদু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেরা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ হেল কাফি শাহেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা। পরে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহবায়ক ছাইদুল হক ছাদু বলেন, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অস্থায়ী কার্যালয়ে করা হলেও হেল্প সেন্টারের সকল কার্যক্রম পরিচালনা করা হবে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয় তলায়। সেখান থেকে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
