ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জেলে বসেই নাশকতার ছক করেন জঙ্গিরা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 July, 2021, 1:15 PM

জেলে বসেই নাশকতার ছক করেন জঙ্গিরা!

জেলে বসেই নাশকতার ছক করেন জঙ্গিরা!

রবিবার শহরে গ্রেফতার হওয়া জিএমবি স্লিপার সেলের তিন সদস্যকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। কলকাতা পুলিসের এসটিএফ-এর গোয়েন্দরা জানতে পেরেছেন, বাংলাদেশের কাশিমপুর জেলে বসে গোটা একটা স্লিপাল সেল চালাচ্ছিল জঙ্গি নেতা নাহিদ তাসনিম। তার কথা মতোই একটি বড় গ্রুপ, আলাদা আলাদা ভাবে সীমান্ত টপকে এদেশে অনুপ্রবেশ করে। তদন্তকারীদের আশঙ্কা, বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।

ধৃত নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির এবং রবিউল ইসলামকে রবিবার থেকেই ম্যারাথন জেরা শুরু করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, বাংলাদেশের কাশিমপুর জেলে বসেই এ রাজ্যে নতুন একটি স্লিপার সেল খোলার নির্দেশ দিয়েছিল জঙ্গি নেতা নাহিদ তাসনিম। তার নির্দেশ পেয়ে মালদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে জিএমবি জঙ্গিদের একটি দল। সেই দলেরই ৩ জনকে রবিবার গ্রেফতার করেছে কলকাতা পুলিসের এসটিএফ।

জেরায় জানা গিয়েছে, এ রাজ্যে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য রীতিমতো বাংলাদেশ থেকে অর্থ আসত। সেই অর্থের জোগান দিত জামাতের ডাকাতি শাখার প্রধান হুজি লিডার আল আমিন। কাশিমপুর জেলে বসেই বিভিন্ন বেআইনি কাজ করে নাহিদ তাসনিম। সেখান থেকে আল আমিনের মাধ্যমে টাকা পৌঁছে যেত নয়া স্লিপার সেলের সদস্যদের কাছে। তিন  জঙ্গি গ্রেফতার হলেও, দলে আর কে কে রয়েছে, ধৃতদের জেরা করে সেই খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। পাশাপাশি, তাদের কী পরিকল্পনা ছিল? তাও জানার চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status