ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি: পেটেই মারা গেল ৪ মাসের সন্তান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 8:03 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি: পেটেই মারা গেল ৪ মাসের সন্তান

অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি: পেটেই মারা গেল ৪ মাসের সন্তান

নওগাঁর রাণীনগরে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে অনাগত সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী-শ্বশুর-শাশুড়ি ও ভাসুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সিবলু প্রাং ওই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের শাকবর আলীর ছেলে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, একই গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ সাথী আক্তার বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামের শাহীন মণ্ডলের মেয়ে।

সাথী আক্তারের বাবা শাহীন মণ্ডল বলেন, গত বছরের ২০ মার্চ সিবলু প্রাংয়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই। মেয়ের সুখের জন্য বিয়ের সময় জামাইকে দেড় লাখ টাকা ও আসবাবপত্র দেই। বিয়ের কিছুদিন পর থেকেই ব্যবসার জন্য সাথীর কাছে দুই লাখ টাকা যৌতুক চায় সিবলু। টাকা দিতে না পারায় আমার মেয়ের ওপর নির্যাতন চালায় সে। বেশ কয়েকবার বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানও করেছি। এরপরও সিবলু যৌতুকের দাবিতে সাথীকে নির্যাতন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ৩০ মে বাবা, মা, বড় ভাইসহ নিকট আত্মীয়দের কু-পরামর্শে সিবলু আমার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারলে রক্তক্ষরণ শুরু হয়। ওইদিনই সাথীকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক জানান- আমার মেয়ের পেটের চার মাসের সন্তান পেটের মধ্যেই মারা গেছে। পরে এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে সাথী নিজেই তার স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে।

রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, আদালতের নির্দেশে মামলাটি আমলে নিয়ে শনিবার রাতেই অভিযুক্ত সিবলু প্রাংকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status