ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সান্ত্বনার পর আড্ডা, মেসি-নেইমারের বন্ধুত্ব দেখে আপ্লুত ভক্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 7:30 PM

সান্ত্বনার পর আড্ডা, মেসি-নেইমারের বন্ধুত্ব দেখে আপ্লুত ভক্তরা

সান্ত্বনার পর আড্ডা, মেসি-নেইমারের বন্ধুত্ব দেখে আপ্লুত ভক্তরা

প্রথম কোপা আমেরিকা জয়ের স্বপ্নভঙ্গ। হতাশায় ম্যাচের পর হাউহাউ করে কাঁদছিলেন নেইমার। দেখতে পেয়েই এসে জড়িয়ে ধরলেন লিওনেল মেসি। ফুটবলের দুই বর্ণময় চরিত্রের এই মিলন দেখে আবেগে আলোড়িত হল ফুটবলবিশ্ব।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে রোববার (১১ জুলাই) কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা। শেষবার জিতেছিলো ১৯৯৩ সালে। দেশের হয়ে প্রথম ট্রফি জিতলেন মেসি। ম্যাচ শেষ হওয়ার পরেই সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসছিলেন তিনি।

মাঠের এককোণে তখন কাঁদছিলেন নেইমার। রিচার্লিসন এসে জড়িয়ে ধরেন। কিন্তু শান্ত করতে পারেননি। নেইমার কাঁদতে কাঁদতে একসময় মাঠে বসে পড়েন। উঠে ড্রেসিংরুমে যাওয়ার পরেই তাকে জড়িয়ে ধরেন মেসি। অনেকক্ষণ জড়িয়ে থেকে তার সঙ্গে কথা বলেন।

ড্রেসিংরুমে ফিরে অবশ্য দুই তারকা খোশমেজাজে ছিলেন। মেসির সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে নেইমারকে। সেই ছবি পোস্ট করেছে কোপা আমেরিকার টুইটার হ্যান্ডল।

চার বছর বার্সেলোনার জার্সিতে মেসির পাশে খেলেছেন নেইমার। অন্য ক্লাবে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি বরং বার্সেলোনাকে বার বার চাপ দিয়ে নেইমারকে ক্লাবে ফেরানোর অনুরোধ করেছেন মেসি। বিরাট অর্থের কারণে তা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status