ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনার কোপা জয়ে লকডাউন ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 7:24 PM

আর্জেন্টিনার কোপা জয়ে লকডাউন ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রা

আর্জেন্টিনার কোপা জয়ে লকডাউন ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয়ে সারা পৃথিবীর মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভক্ত-সমর্থকরাও বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

রোববার সকালে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকশ ভক্ত-অনুরাগী কঠোর লকডাউন উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন।

গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলরের নেতৃত্বে তারা রাস্তায় আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, রং খেলা ও মিষ্টিমুখ করেন। তবে সেটা ছিল একেবারেই শান্তিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়েও ছিল আনন্দ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

আনন্দ শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, নাসিম মাহমুদ ইভান, কৌশিক আফ্রিদি প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status