|
বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ মহিলা আটক
মোঃ জসিমউদ্দীন তুহিন, যশোর
|
![]() বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ মহিলা আটক যশোর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান, আমাদের এ প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১ জন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী জাহিদা বেগম ওই এলাকার ১ জন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী নামে পরিচিত। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। জাহিদা বেগমের, নিজের ঘরে বিপুল পরিমাণে গাঁজা রাখা আছে। এ সময়ে এসআই মোঃ রোকনুজ্জামানের, নেতৃত্বে সেখানে ফোর্স পাঠানো হয়। এক পর্যায়ে জাহিদা বেগমের নিজের ঘরের ভিতর থেকে তল্লাশি করে খাটের নিচে থেকে ৬ টি গাঁজার টুপলা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই মাদক দ্রব্যর ওজন করে দেখা যায়। ৬ টি টুপলাতে ৬ কেজি গাঁজা রাখা আছে। আটককৃত জাহিদা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তর করা হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
