|
দুঃস্থ অসহায় পরিবার পেলো সেনাবাহিনীর খাদ্য সহয়তা
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ
|
![]() দুঃস্থ অসহায় পরিবার পেলো সেনাবাহিনীর খাদ্য সহয়তা বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল সায়েম চৌধুরী জানান, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই লকডাউনে গ্রাম থেকে শহরে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। অযথা অকারণে কেউ যেনো ঘর থেকে বাহির না হন। বিত্তবানদের এগিয়ে আসে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করা আহবান জানান। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যােগে-দুঃস্থ ও অসহায় মানুষদেরকে সহয়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তা। এ সময় মেজর মঈনুল আলমসহ অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সেনা সদস্যরা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি চিনি,১ কেজি লবন, ১ লিটার তৈল। দুঃস্থ ও অসহায় মানুষেরা-এই ফুড প্যাকেজ পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
