ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারার যোগিপাড়ার ৩০০জন পেলেন চাল
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 3:43 PM

বাগমারার যোগিপাড়ার ৩০০জন পেলেন চাল

বাগমারার যোগিপাড়ার ৩০০জন পেলেন চাল

রাজশাহীর বাগমারার যোগিপাড়া ইউনিয়নের ৩০০জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। করোনাকালে বেকার হয়ে পড়া দুঃস্থ পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।


রোববার ১১ জুলাই, দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণরে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।


এসময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের তদারকি ও বিতরণ কাজে অংশ নেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রফুল্ল কুমার।


এসময় ইউনিয়নের সচিব আতাউর রহমানসহ পরিষদের সদস্য এবং ত্রাণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


ইউনিয়েনর করোনাকালে অসহায় হয়ে পড়া ৩০০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে জিআর প্রকল্পের চাল দেওয়া হয়।


এর আগে নগদ অর্থও দেওয়া হয়েছে। পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা প্রফুল্ল কুমার বলেন, যোগিপাড়া ইউনিয়নে রোববার দুপুর থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে। 


চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, পরিষদের সদস্য ও ত্রাণ কমিটির লোকজনের মাধ্যমে তালিকা তৈরি করে এবং পরে যাছাই করে তাদের মধ্যে চাল বিতরণ করা হয়।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status