ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মামাতো বোনকে বাঁচাতে গিয়ে ফুফাতো বোনেরও মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 3:34 PM

মামাতো বোনকে বাঁচাতে গিয়ে ফুফাতো বোনেরও মৃত্যু

মামাতো বোনকে বাঁচাতে গিয়ে ফুফাতো বোনেরও মৃত্যু

বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে ১০ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ওই উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেমি খাতুন ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে, মিম খাতুন কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে।

খানপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম নুরু জানান, সকাল থেকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জেমি ও মিম।  এক পর্যায়ে জেমি পুকুরে পড়ে যায়। মিম তাকে উদ্ধার করতে পুকুরে নেমে আর উঠতে পারেনি। মুহূর্তের মধ্যেই দুই বোন পানিতে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status