ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অপোর বিরুদ্ধে নোকিয়ার মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 1:41 PM
সর্বশেষ আপডেট: Sunday, 11 July, 2021, 1:49 PM

অপোর বিরুদ্ধে নোকিয়ার মামলা

অপোর বিরুদ্ধে নোকিয়ার মামলা

জনপ্রিয় চায়না স্মার্টফোন ব্র্যান্ড অপোর বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছে ফিনিশ টেলিযোগাযোগ কোম্পানি নোকিয়া। মামলায় স্ট্যান্ডার্ড-ইসেনশিয়াল পেটেন্ট ও নন-এসইপি পেটেন্টবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।


দ্য টেলিকম ডটকম ও জিএসএমএরেনা-এর তথ্যানুসারে, সংযোগ, ইন্টারফেস ও নিরাপত্তা ফিচার-সংশ্লিষ্ট বিষয় নিয়ে নালিশ করা হয়েছে। মামলা করা হয়েছে ইউরোপীয় ও এশীয় মার্কেটে।


জানা যায়, ২০১৮ সালে স্মার্টফোন ব্র্যান্ড অপো ও নোকিয়া একটি বহু-বাৎসরিক লাইসেন্সিং চুক্তিতে সই করেছিলো। ইতোমধ্যে সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চুক্তি নবায়ন করতে ফিনিশ টেলিকমিউনিকেশন কোম্পানি ইতিমধ্যে একটি বিবৃতিতে দিয়েছে। তবে সে বিবৃতি প্রত্যাখ্যান করেছে অপো। ফলে স্মার্টফোনের ব্র্যান্ডটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে নোকিয়া।


নোকিয়ার অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অপো সংশ্লিষ্ট পেটেন্ট নিয়মিত ব্যবহার করে যাচ্ছিলো। কিন্তু অপো চুক্তি নবায়নে সাড়া দেয়নি। ফলে স্বভাবতই নোকিয়া চাচ্ছে অপো আবারও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হোক। কিন্তু নোকিয়ার পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেছে অপো। অপোর মতে ন্যায়সঙ্গত, যৌক্তিক ও অ-বৈষম্যমূলক (এফআরএএনডি) শর্তের প্রতি অসম্মান দেখিয়েছে নোকিয়া। এটি তাদের জন্য বেশ অপ্রত্যাশিত ছিলো।


গণমাধ্যমের খবরে বলা হয়, নোকিয়ার পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেছে অপো। স্মার্টফোন ব্র্যান্ডটির মতে, ন্যায়সঙ্গত, যৌক্তিক ও অ-বৈষম্যমূলক (এফআরএএনডি) শর্তের প্রতি অসম্মান দেখিয়েছে নোকিয়া। যা ছিল অপ্রত্যাশিত।


কোম্পানিটি জানায়, নিজেদের ও তৃতীয় পক্ষের মেধাস্বত্ব অধিকারের সুরক্ষা ও সম্মান দেখিয়ে আসছে অপো। এই কোম্পানি পেটেন্ট লাইসেন্সিং সহযোগিতার প্রতি অঙ্গীকারাবদ্ধ। মামলাকে হাতিয়ার করে অযৌক্তিক আলোচনায় অপো কোনো আগ্রহ নেই।


এদিকে নোকিয়ার মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, এখনো গঠনমূলকভাবে পরিস্থিতি নিয়্ন্ত্রণের সুযোগ আছে। চুক্তিবদ্ধ হওয়ার মতো নোকিয়ার হাতে এখনো অনেক পেটেন্ট আছে। স্যামস্যাং, অ্যাপল, এলজি, লেনেভো ও ব্ল্যাকবেরির সঙ্গে রয়েলটি-নির্ভর চুক্তিতে আমরা সই করেছি।’


উল্লেখ্য: আইনী লড়াই জিততে এর আগে লেনোভো এবং ডেইমলারের বিরুদ্ধে জেতা একই লিগ্যাল টিমকে ব্যবহার করছে নকিয়া। যদিও নকিয়া অপোর সাথে সমঝোতা করতে চেয়েছিলো, তবে অপো অস্বীকার করেছে।


দুই উপায়ে এই মামলা নিষ্পত্তি হতে পারে। এক নকিয়া জিতলে এবং অপো জরিমানা পরিশোধ করলে অথবা অপো একাধিক বছরের জন্য পুনরায় লাইসেন্সিং চুক্তি করলে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status