ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন পশ্চিমবঙ্গের চারজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 12:00 PM

মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন পশ্চিমবঙ্গের চারজন

মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন পশ্চিমবঙ্গের চারজন

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গের চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করবেন। খবর আনন্দবাজারের।

অন্যদিকে সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মতুয়া সম্প্রদায় থেকে প্রথম মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে ৫৩ জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন মোদি। সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। বাবুল ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর দেবশ্রী ছিলেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিন্তু নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তারা। তাদের জায়গায় মন্ত্রিত্ব পেলেন এই চারজন।

এছাড়া বদল করা হয়েছে আরও অনেক মন্ত্রণালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে সহযোগিতা মন্ত্রণালয়। ধর্মেন্দ্র প্রধানকে করা হয়েছে দেশের নতুন শিক্ষামন্ত্রী। এর আগে পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পীযুষ গয়ালকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয়। নতুন রেলমন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। বস্ত্রমন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status