ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অপোর ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনে প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 July, 2021, 6:53 PM

অপোর ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনে প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ

অপোর ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনে প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ

‘ট্রাস্টি রাস্টি’ নামের নতুন ক্যাম্পেইন চালু করেছে শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও ভালোবাসার মানুষটিকে স্মরণীয় করে রাখতে অপোর এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি রোববার (৪ জুলাই) থেকে শুরু হয়ে চলতে থাকবে।


অপো জানায়, সারাদেেশর লকডাউনের কারণে আসন্ন ঈদুল আযহা হয়তো ঘরে বসেই কাটাতে হবে। অপো ভক্তদের এই ঈদকে একটু আনন্দময় করতে ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইনের অধীনে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে তোলা ছবি অপোর ফেসবুকে শেয়ার করতে হবে। ছবির সাথে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেন ব্যক্তিটি আপনার পছন্দের। তারপর নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় লিখতে হবে  #OPPOTrustworthiness #OPPOEidHappiness। উদ্দেশ্য পছন্দের মানুষটির প্রতি শ্রদ্ধা জানানো। বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন।


এছাড়া, সম্প্রতি অপো তাদের জনপ্রিয় এফ১৯ প্রো স্মার্টফোন ও টিডব্লিউএস এনকো ডব্লিউ১১ ইয়ারফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে। এফ১৯ প্রো কিনলে দুই হাজার টাকা ও অপো এনকো ডব্লিউ১১ কিনলে এক হাজার টাকা ছাড় দেওয়া হবে। আর দুটি একসাথে কিনলে তিন হাজার টাকা ছাড়।


তাই এখনই প্রিয়জনের সাথে সেরা মুহুর্তের ছবিগুলো ফেসবুকে শেয়ার দিন আর পুরস্কার জিতুন। এভাবে আপনার ঈদ হয়ে উঠুক আরো আনন্দময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status