ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 July, 2021, 3:58 PM

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক কান্দাইল এলাকার জামান মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও কিশোরগঞ্জ বাজিতপুরের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম (২১)। মাধবদী থানার উপ-পরিদর্শক মো. মাহবুবুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে একজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাস স্ট্যান্ডে একটি অটোরিকশা অবস্থান করছিল। এসময় নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান কান্দাইল বাস স্ট্যান্ডে পৌঁছালে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিকশার উপরে পরে যায়। এসময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, দুজন নিহত হয়েছে। ট্রাকটি এখনও উদ্ধার হয়নি। আমাদের সদস্যরা এটি নিয়ে কাজ করছে। বিস্তারিত তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status