ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরার কালীগঞ্জ ঝুমু হিজড়ার বিরুদ্ধে ব্লাক মেইলিং ও প্রতারণা অভিযোগ
আবদুল্লাহ আল মামুন: সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 1 July, 2021, 10:45 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 July, 2021, 10:57 PM

সাতক্ষীরার কালীগঞ্জ ঝুমু হিজড়ার বিরুদ্ধে ব্লাক মেইলিং ও প্রতারণা অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ ঝুমু হিজড়ার বিরুদ্ধে ব্লাক মেইলিং ও প্রতারণা অভিযোগ

ব্লাক মেইলিং প্রতারণা ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনে কালীগঞ্জ উপজেলার ঝুমু হিজড়ার বিরুদ্ধে মনিরা হিজড়া নামের একপক্ষ সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন করেন। মনিরা হিজড়া জানান, ঝুমু হিজড়ার ব্লাক মেইলিং ও প্রতারণা প্রতিবাদ করতেই আমার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

শ্যামনগর উপজেলার জন্ম নেওয়া ঝুমু হিজড়া খুব ছোট থেকেই কালীগঞ্জ উপজেলায় হিজড়া সম্প্রদায়ের কাছে বড় হয়েছে। ঝুমু হিজড়া সুন্দরী ও চালাক চতুর হওয়ায় তার প্রতারণার শিকার হয়েছে এলাকার অনেক নামী দামী ব্যক্তিবর্গ। তিনি প্রতিনিয়ত মাদক সেবন ও উঠতী বয়সী তরুণ যুবকদের নিয়ে ডিজে পার্টির ড্যান্সের নামে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল কওে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য হিজড়া সম্প্রদায়ের বিবাহ প্রথার চলন না থাকলেও ঝুমু ভারত থেকে আপরেশন করে স্বাভাবিক মানুষের মত একাধিক বিয়ে করে প্রতারণা করে আসছে এবং তার পিছনে আছে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তি। এর প্রতিবাদ করতে গিয়েই পাঠার বলি হয়েছেন কালীগঞ্জের চরযমুনার মনি (৩৫) হিজড়া। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের ভিতরে বিরোধ চলছে। ফলে ঝুমু হিজড়া ও তার বাহিনী মনি হিজড়ার ঘাট দখল করে নেয়।

এতে চরম বিপাকে পড়ে মনিরা হিজড়া। প্রায় সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে মারপিট করতে উদ্যত হয় এবং বিভিন্নভাবে ক্ষতি করে আসছে। উক্ত বিষয়ে মনিরা হিজড়া ইতোপূর্বে ২টি জিডি দায়ের করেন। যার নম্বর ১১৬ তারিখ ০৩-০৩-২০১৫ ও অপরটির নম্বর ১৭২ তারিখ ০৪-০১-২০২১। গত- ২৮-০৪-২০২১ তারিখ বিকালে মনিরা হিজড়া নলতা হতে পাউখালী পৌছানোর পথে কালিগঞ্জ ফুলতলা মোড়স্থ জনৈক আছের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ঝুমুর নেতৃত্বে ৪/৫ জন মনিরাকে ইজিবাইক হতে নামিয়ে তাদের সাথে তাদের বাড়িতে যাওয়ার কথা বললে মনি হিজড়া রাজী না হলে সেখানে বেধড়ক মারপিট করে।

পরবর্তীতে মনি হিজড়া কালীগঞ্জের সখীপুর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়। এরপর ঝুমুসহ তার বাহিনীকে আসামী করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তার কোন প্রতিকার হয়নি। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলার গুরু মা খুকু হিজড়ার শরণাপন্ন হলে তিনি মনিরাকে সঠিক বিচারের আশ্বাস দেন। কিন্তু তিনিও কোন সমাধান করতে পারেননি। বর্তমানে মনিরা নিরাপত্তহীনতায় ভুগছেন বলে জানান। মনিরা হিজড়া ঝুমু বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status