ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রেমিক ‘বকাঝকা করায়’ তরুণীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:27 PM

প্রেমিক ‘বকাঝকা করায়’ তরুণীর আত্মহত্যা

প্রেমিক ‘বকাঝকা করায়’ তরুণীর আত্মহত্যা

মুন্সীগঞ্জ সদরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার (২৩) নামের এক নারী আত্মহত্যা করেছে। সৌদি প্রবাসী প্রেমিক ফোনে বকাবক করায় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে।

জানা যায়, ফাতেমার সঙ্গে গত সাত বছর ধরে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজ নামের এক ছেলের ইমোতে প্রেমের সম্পর্ক চলছিলো। তবে এরমধ্যে কখনো তাদের দেখা হয়নি। পরিবার ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে প্রবাসী ফারহান নানাভাবে তাকে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ফাতেমার পরিবার ফারহানের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে সন্দেহের বশবর্তী হয়ে ফাতেমাকে বকাঝকা করেন ফারহান। বৃহস্পতিবার তিনি আত্মহত্যা করেন।

নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খাননি। জিজ্ঞাসা করলে উত্তরও দিতেন না। আজ দুপুর একটার দিকে রান্না বসিয়ে তিনি পুকুরে পানি আনতে যান। এ সুযোগে ফাতেমা ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status