|
সাতক্ষীরায় ৫বছরের শিশু ধর্ষণ
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় ৫বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী কিশোর প্রায়ই ওই কন্যা শিশুর বাড়িতে যাতায়াত করতো এবং তার সাথে খেলাধুলা করতো। কন্যা শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজ করায় তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশশুটির মা সংসারের কাজে ব্যস্ত থাকায় কিশোর শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে টাকা ও খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বালিথা এল্লারচর কবরস্থানের বাগানের মধ্যে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক কিশোর পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে সকালে মামলা দায়েরের পর পুলিশ দুপুরে তাকে আটক করে। এদিকে, নির্যাতিতা ওই কন্যা শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়া হুসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শিশুকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) যশোরে আটক রাখার আদেশ দেন। সে মোতাবেক তাকে শিশু উন্নয়ন কেন্দ্র যশোরে পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
