ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 12:11 PM

ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর ইডেন কলেজের সামনের ফুটপাত থেকে একদিন বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ বলেন, আজ সকালে খবর পেয়ে আজিমপুর এলাকায় ইডেন কলেজের মূল ফটকের পাশে ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহ নীল রঙের তোয়ালে দিয়ে জড়ানো ছিল।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কন্যা শিশুটির বয়স এক দিন। মৃত অবস্থায় কেউ সেখানে ফেলে গেছে। বিস্তারিত তথ্য তদন্তে উঠে আসবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status