ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মগবাজারের বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 12:05 PM

মগবাজারের বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু

মগবাজারের বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু

রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন নুরুন নবী (৩০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। জানা গেছে, নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status