ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
খুলনার দুই হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যু ৯
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 12:00 PM

খুলনার দুই হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যু ৯

খুলনার দুই হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যু ৯

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুই হাসপাতালে ৯ জন মারা গেছেন। এরমধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা যান।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ফোকাল পার্সনরা।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯৩ জন। এরমধ্যে আইসিইউতে ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এই হাসপাতালে মৃত ব্যক্তি হলেন, বাগেরহাটের মোংলার চিলা বাজার কালীকাবাড়ীর বিপ্লব মণ্ডল (৩৫)।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন রোগী মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

হাসপাতালে মৃতরা হলেন, খুলনার লবনচরার আনোয়ারা বেগম (৫০), বাগেরহাট সদরের অমিত চক্রবর্তী (৩০), পাইকগাছার নজরুল ইসলাম (৭০), হরিণটানার কাজী সাইফুল হক (৫২) ও খুলনা সদরের সুচিত্রা রানী (৫৮) আর করোনা উপসর্গে ৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status