গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদের মধ্যে এক সদ্য করোনা নেগেটিভ ছাড়া বাকিরা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জন মারা গেছেন।’
মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের ১৮ জনই রাজশাহী জেলার। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর পাঁচজন ও ঝিনাইদহের একজন ছিলেন। তবে করোনা সংক্রমণে যাদের মৃত্যু হয়, তাদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন।