গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:56 PM
গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন
অপরিকল্পিত লকডাউন দিয়ে জনগণের জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা বন্ধ, সর্বস্তরের জনগণের ভ্যাক্সিন নিশ্চিত করা, শ্রমজীবী-নিম্নবিত্তদের জন্য রেশনিং সিস্টেম চালু করা, ঈদের আগে সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা সহ ৪ দফা দাবী গাইবান্ধায় প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতীকী মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলা সংসদের সহ সভাপতি তাহমীদ চৌধুরী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জীবন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন ও প্রমুখ।