|
সিরাজগঞ্জে নেসকো'র অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে নেসকো'র অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি এসময় গ্রাহক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন- গ্রাহক সমিতির আহবায়ক আবু এহিয়া খান, সদস্য সচিব নব কুমার কর্মকার, সদস্য রফিক শাহীদ, মনিরুজ্জামান, ইমরান হোসেন, সুলতান মাহমুদ প্রমুখ। বিদ্যুৎ বিভাগের নেসকো লিঃ কোম্পানী কর্তৃক নতুন স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর পর থেকে সিরাজগঞ্জের ৮০ থেকে ৮৫ ভাগ বিদ্যুৎ গ্রাহকদের থেকে বিগত মিটারের বিদ্যুৎ খরচের চেয়ে বর্তমান স্মার্ট প্রিপেইড মিটারে দ্বিগুন কোথাও কোথাও তিনগুন টাকা খরচ হচ্ছে। গ্রাহকরা মনে করছে এই টাকা আদায়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফ থেকে কোন স্বচ্ছতা রক্ষা করা হচ্ছে না। কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে কোন স্বদ উত্তর দিতে পারছে না। মিটার ভাড়া কতদিন কাটবে তা বলতে পারছে না। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ‘এই মিটার সরকারের বি.এস.টি.আই কর্তৃক পরীক্ষিতও নয়। প্রথমে আমাদের বলা হয়েছিলো এটি পাইলট প্রকল্প, পরে আমরা জানতে পারি পাইলট প্রকল্প মানেই পরীক্ষমূলক প্রকল্প। তাহলে এই মিটারের প্রতি গ্রাহকদের আস্থা কতটুকু থাকবে তা ইতিমধ্যেই গ্রাহকদের নানা অভিযোগ প্রমান করেছে। ফলে সিরাজগঞ্জের ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহক বর্তমানে এই শুভঙ্করের ফাঁকির মিটার দ্বারা প্রতারিত হচ্ছি। বিশেষ করে গরীব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোর উপর জুলুম চাপিয়ে দেয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের। জেলা প্রশাসক বিষয়টি নিয়ে নেসকো কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
