|
সাত দিনের লকডাউন
যশোরের বাজারগুলোতে উপচে পড়া ভিড়
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের বাজারগুলোতে উপচে পড়া ভিড় বাজার ঘুরে দেখা যায় সকাল থেকেই বাজারগুলোতে গ্রাহকের ব্যাপক উপস্থিতি দেখা যায় যা অব্যাহত থাকে বিকাল নাগাদ কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, পাইকারী ও খুচরা উভয় বাজারেই সকাল থেকে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের প্রচুর ভিড় মাছ বাজারেরও একই অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, ডাল তেল, পেয়াজ, আলু কাঁচা মাছ ও মাংস দোকান এবং বিভিন্ন ধরনের মসলার চাহিদা বেশি সাধারণ ক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসায় পরে বাজারে পণ্য পাওয়া যাবে না অথবা পণ্যের দাম আরও বাড়তে পারে। এই আশংকা থেকেই বাজার করতে এসেছেন তারা অনেক কে বলেন লকডাউন সময়ের জন্য যতটুকু প্রস্তুতি রাখা যায় তার জন্যই সকাল সকালই বাজারে চলে এসেছি আজ অফিসের শেষ দিন তবে অফিস করে বাজারে এলে হয়তো আর তেমন কিছু পাবো না। তাই কিছু মুদি আইটেম এবং সবজি ও মাংস কিনে রাখছি। বিক্রেতারা জানান, কাল থেকে লকডাউনে বাজার খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি তেমন থাকবে না বলে তারা আশংকা করেন।এদিকে লকডাউনের খবরে শুধু বাজারই নয়, পুরো শহরেই তার প্রভাব পড়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অন্যদিনের তুলনায় ভিড় বেশী দেখা যায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
