ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 5:00 PM

বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে বিয়ের সাত দিনের মাথায় জেসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ২টার দিকের এ ঘটনায় নিহতের স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে আন্ডারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত জেসমিন আক্তার শুল্যকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। আটক নূর ইসলাম কাজীচর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পারিবারিকভাবে জেসমিনের সঙ্গে নূর ইসলামের বিয়ে হয়। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে। বিয়ের পরদিন থেকে বিভিন্ন অজুহাতে জেসমিনকে মারধর করত সে। মঙ্গলবার রাত ২টার দিকে তাদের ঘর থেকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন এগিয়ে যায়। এ সময় নূর ইসলাম একটি কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করে। এতে মাথায় গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় জেসমিন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, বুধবার ভোরে অভিযুক্ত নূর ইসলামকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status