ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া হবে কাল থেকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 4:34 PM

সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া হবে কাল থেকে

সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া হবে কাল থেকে

সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চীনের সিনোফার্ম টিকা দেওয়া শুরু হবে।

আজ বুধবার ( ৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশজুড়ে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

তিনি জানান, ঢাকায় ইতোমধ্যে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। এদের মধ্যে রয়েছে মেডিক্যাল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরা। এছাড়া যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। প্রবাসীরাও সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status