ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘুম ভাঙতেই ছেলে দেখে মেঝেতে পড়ে আছে বাবার গলাকাটা লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:54 AM

ঘুম ভাঙতেই ছেলে দেখে মেঝেতে পড়ে আছে বাবার গলাকাটা লাশ

ঘুম ভাঙতেই ছেলে দেখে মেঝেতে পড়ে আছে বাবার গলাকাটা লাশ

মাগুরা সদর হাসপাতাল পাড়ায় সুইপার কলোনীতে পৌরসভার এক পরিচ্ছনতা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মাগুরা সদর থানা পুলিশ নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত মানিক লাল ডোমের ভাই হীরা লাল ডোম জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনীর নিজ বাড়িতে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলে সান ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার বড় ভাই আসান ও কাকা হীরা লাল গিয়ে মানিক লালকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সহকারী এসপি (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।  হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status