ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 11:43 AM

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা ও মাটিবাহী হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. রাসেল (৩৫) নামের এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ২টার দিকে আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে কঠোর লাকডাউনে প্রতিষ্ঠান বন্ধ থাকায় বুধবার বাড়ির উদ্দেশে রওনা দেন রাসেল। রাতে জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিযোগে তার ছোট ভাইসহ হাতিয়ার দিকে যাচ্ছিল তারা। রাত দুইটার দিকে তাদের সিএনজিটি আলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় রাসেল। এসময় তার ছোট ভাই ও সিএনজিচালক আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status