ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেতার নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে দুই নারী ধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:17 PM

নেতার নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে দুই নারী ধরা

নেতার নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে দুই নারী ধরা

চট্টগ্রাম রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই নারীকে আটক করেছে র‍্যাব। সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী-ফৌজদারহাট সংযোগ সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

আটককৃতরা হলেন- ওই এলাকার হায়দার আলীর স্ত্রী ফাতেমা বেগম ও কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার আসাদনগর এলাকার আদম ভুঁইয়া বাড়ির আব্দুল মতিনের স্ত্রী জান্নাত।

এএসপি বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে এশিয়ান হাইওয়ে রোডের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল নারীদের একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাঁদার এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন তারা।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status