ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
খেলতে খেলতে নিভে গেল চার শিশুর প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:11 PM

খেলতে খেলতে নিভে গেল চার শিশুর প্রাণ

খেলতে খেলতে নিভে গেল চার শিশুর প্রাণ

নোয়াখালীতে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ও চরক্লার্ক ইউনিয়ন এবং সদর উপজেলার হরিনারায়ণপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের হোরন মিয়ার ছেলে আফসার হোসেন, একই গ্রামের মো. মিলনের ১৪ মাসের মেয়ে, কেরামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন ও হরিনারায়ণপুরের নাজির উদ্দিনের ছেলে মো. নাহিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল আফসার। দীর্ঘক্ষণ তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পুকুরের জাল ফেলেন। পরে জালে আফসারের লাশ উঠে আসে।

দুপুরের দিকে উঠান থেকে হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় একই গ্রামের মিলনের ১৪ মাস বয়সী মেয়ে। একপর্যায়ে ঘরের পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

অপরদিকে, দুপুরে কেরামতপুর গ্রামের আরমানকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এ সময় বাড়ির পুকুরে আরমানকে ভাসতে দেখে উদ্ধার করেন তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া সদর উপজেলার হরিনারায়ণপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল নাহিদ। একপর্যায়ে নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status