ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বোনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 8:31 PM

গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বোনের

গর্তের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বোনের

সিলেটের গোলাপগঞ্জে একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বন্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন সাবিয়া বেগম (৭) এবং কল্পনা বেগম (৫)। তারা ফতেহপুর গ্রামের বন্দরপাড়া এলাকায় গ্রামের রিপন আহমদের মেয়ে।

জানা যায়, রিপন আহমদের দুই শিশুকন্যা খেলতে গিয়ে বাড়ির পাশের একটি গর্তের জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে ওই গর্তে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status