ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষনা
মাইনুল হক সুনামগঞ্জ
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 8:07 PM

সুনামগঞ্জ পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষনা

সুনামগঞ্জ পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষনা

সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,পৌরসচিব মো. ইসহাক ভূইয়া,পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,গোলাম সাবেরীন সাবু,আহমদ নুর,আহসান জামিল আনান,মোশারফ হোসেন,কাওছার আহমদ,গোলাম আহমদ,মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী,জাহানারা বেগম ও পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ চন্দ্র দাস প্রমুখ। বাজেটে ২০২১-২২ অর্থবছরের সর্বমোট বাজেটে উন্নয়ন এবং রাজস্ব খাতে ৭৩ কোটি ২৪ লাখ ধরা হয়েছে এবং স্থিতি  কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা থাকবে বলে ঘোষনা দেন।

মেয়র নাদের বখত বলেছেন,এই বাজেট হবে সুনামগঞ্জ পৌর নাগরিকদের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট। এই শহরের রাস্তাঘাট,অন্ধকার রাস্তায় পর্যায়ক্রমে টেকসই বাতি লাগিয়ে শহরকে রাতের বেলা আলোকিত করে জনগনের চলাচল নিশ্চিত করাসহ একটি নান্দনিক শহর গড়ে তোলতে উপস্থিত সকল কাউন্সিলরবৃন্দরা সবার সমন্বিত প্রচেষ্টায় জনপ্রতিনিধি হিসেবে পৌর নাগরিকদের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন। পরিশেষে এই করোনা ভাইরাসের প্রকৌপ থেকে দেশ ও জাতি মুক্তি লাভ করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status