|
চাল ও টাকার সাথে আম উপহার পেল ৫’শ শ্রমিক
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
|
![]() চাল ও টাকার সাথে আম উপহার পেল ৫’শ শ্রমিক এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। একই সাথে করোনার কারনে আম বাগানিরা আম বিক্রি করতে পারছেন না। এতে কম দামে আম বিক্রি করতে হচ্ছে। অনেক এলাকায় বাগানেই আম নষ্ট হয়ে যাচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশে বাগান থেকে ন্যায্য মূল্যে আম ক্রয় করে তা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। এতে বাগনীদের উপকারের পাশাপাশি হতদ্ররিদ্ররাও আম খেতে পারছে। প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল, নগদ ৫’শ টাকা ও ৪ কেজি আম পেয়ে খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
