ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সীমিত পরিসরের ‘লকডাউনের’ ২য় দিন গাইবান্ধায় বন্ধ ছিল গণপরিবহণ দোকান-মার্কেট
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 5:04 PM

সীমিত পরিসরের ‘লকডাউনের’ ২য় দিন গাইবান্ধায় বন্ধ ছিল গণপরিবহণ দোকান-মার্কেট

সীমিত পরিসরের ‘লকডাউনের’ ২য় দিন গাইবান্ধায় বন্ধ ছিল গণপরিবহণ দোকান-মার্কেট

সীমিত পরিসরের তিন দিনের ‘লকডাউনের’ প্রথম দিন গাইবান্ধায় শুধু পণ্যবাহী যানবাহন আর সড়কে শুধু রিকশা চলাচল করতে দেখা গেছে। বন্ধ ছিল সব ধরনের গণপরিবহণ ও দোকান-মার্কেট। এ দিন সড়কে ছিলনা ব্যাটারিচালিত ইজিবাইক আর সিএনজিচালিত অটোরিক্সার দাপট। মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন অন্যান্য দিনের তুলনায় ছিল অনেক কম। সকাল থেকেই শহরের প্রবেশমুখগুলোতে চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে কড়াকড়ি আরোপ করে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকেই গাইবান্ধার ব্রীজরোড, ভি-এইড রোড, স্টেশন রোড, ডিবি রোড, কলেজ রোড, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সকাল ১১টার দিকে সার্কুলার রোডের নিউ মার্কেট এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে পুলিশকে টহল দিতে দেখা যায়। এসময় দোকান-মার্কেট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। শহরে কোনো ব্যক্তিগত যানবাহন দেখলেই সেগুলোকে থামানো হয়েছে। থামানো হয়েছে কিছু সিএনজি এবং ইজিবাইকও। সড়কে বের হওয়ার উপযুক্ত কারণ উপস্থাপন করতে না পারায় সেসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

অন্যদিকে করোনা সংক্রমণ ও বিস্তাররোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে সীমিত পরিসরের ‘লকডাউনের’ প্রথম দিন গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড, নিউমার্কেট ও কাচারি বাজার এলাকায় আরোপিত বিধি-নিষেধ আমান্য করা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স ব্যতিত ফার্মেসী পরিচালনার অপরাধে ০৬টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status