ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ পরিচয়ে ‘অনৈতিক সম্পর্কের’ মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 4:05 PM

পুলিশ পরিচয়ে ‘অনৈতিক সম্পর্কের’ মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা!

পুলিশ পরিচয়ে ‘অনৈতিক সম্পর্কের’ মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা!

পুলিশ পরিচয়ে মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে একাধিক বিয়ে করাসহ নিরীহ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতাসহ তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ  তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লোভ, অজ্ঞতা আর অসাবধানতার কারণে ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতারণার সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কখনও চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিকাশ মাধ্যমকে ব্যবহার করে আর্থিক প্রতারণা, ব্যবসায় আর্থিক মুনাফার নামে প্রতারণা, নকল পণ্য বিক্রি করে প্রতারণা। প্রতারকদের নতুন নতুন কৌশলের ফাঁদে পড়ে সর্বোস্ব হারাচ্ছেন অসহায় মানুষ।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও প্রতারণার শিকার স্মৃতি আক্তারের নানার অভিযোগের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব  ইউনিটের নেতৃত্বে চক্রের মূল হোতা আবু নাসেরসহ (৩৩) তিনজনকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

অপর দুই আসামিরা হলেন- মো. ইসমাইল হোসেন (৪১) ও রুবি আক্তার(২৭)। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আসামি আবু নাসের পুলিশের পোষাক পরা অবস্থায় ভুয়া আইডি কার্ড প্রস্তুত ও প্রর্দশন করে, কম বয়সী মেয়েদেরকে তার সৃজনকৃত আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয় বিশ্বাস স্থাপন করত। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে।

সিআইডি জানায়, আসামি আবু নাসের ওরফে নাছির বিভিন্ন লোককে চাকরি দেওয়া, বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

সিআইডি আরও জানায়, আসামি আবু নাসের তার এই প্রতারণার কাজে আসামি মো. ইসমাইল হোসেনকে বড় ভাই এবং নিজ স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। তাদের কাছ থেকে ডিএমপি পুলিশের আইডি কার্ড একটি, পুলিশের ইউনিফরম এক সেট, ডিএমপি পুলিশের ব্যবহৃত এসআই র‌্যাংক ব্যাজ লাগানো, পাসপোর্ট-৩ তিনটি, মোবাইল হ্যান্ডসেট ও বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ডসহ সাতটি সিম উদ্ধার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status