ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মেয়ের নগ্ন ভিডিও করে হুমকি দিতেন মা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:03 AM

মেয়ের নগ্ন ভিডিও করে হুমকি দিতেন মা!

মেয়ের নগ্ন ভিডিও করে হুমকি দিতেন মা!

ফেনীর দাগনভূঞায় ১৩ বছরের কিশোরী মেয়ের পর্নোগ্রাফি  আইনে দায়ের করা মামলায় মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার রাতে দাগনভূঞা থানা পুলিশ এক আত্মীয়ের বাড়িতে পলাতক থাকা মাকে গ্রেপ্তার করে। এরপর গত বৃহস্পতিবার ফেনীর আদালতে পাঠায়।

আদালতে মায়ের পক্ষের আইনজীবী জমিনের আবেদন জানালেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আবদুল্লাহ খান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা একজন সৌদি প্রবাসী। কিশোরীর ফুফাতো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ‘অনৈতিক সম্পর্ক’ চলছিল ওই গৃহবধূর। মায়ের সঙ্গে ফুফাতো ভাইয়ের বিশেষ মুহূর্ত দেখে ফেলে ওই কিশোরী। এই ঘটনা যেন প্রকাশ না পায় সেজন্য মা ও ফুফাতো ভাই তানবীর ওই কিশোরীর ওপর নানা ধরনের চাপ, হুমকি- ধামকি প্রদান করে।  

হুমকিতে কাজ না হওয়ায় গত ২৪ মে রাতে ঘুমের মধ্যে কিশোরীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন মা ও ফুফাতো ভাই তানভীর। পরে মেয়ের মুখ বন্ধ রাখার জন্য ওই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে পারিবারিক অশান্তি দেখা দেয়।

এ ঘটনায় গত ১৯ জুন ওই কিশোরী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে নিজের মা ও ফুফাতো ভাই তানভীরের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করে। এরপর মা ও ফুফাতো ভাই তানভীর পালিয়ে যায়।

এ বিষয়ে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা হোসেন জানান, পর্নোগ্রাফি আইনে কিশোরী মেয়ের দায়ের করা মামলায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি তানভীর পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status