কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়েনর পূর্ব রঙিখালীতে খালের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, রঙিখালী এলাকার নুরুল কবির মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮) ও কমলা আক্তার (৪)।
পরিবারের লোকজন জানায়, শনিবার (২৬ জুন) দুপুরে বাড়ির পাশে একটি খালে গোসল করতে যায় কমলা ও জান্নাতুল ফেরদৌস। দীর্ঘ সময় তারা বাড়ি ফিরে না এলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সন্দেহ হলে খালে নেমে তল্লাশি করা হয়। একপর্যায়ে খাল থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশে একটি খালের পানিতে নেমে গোসলের সময় তারা পানিতে ডুবে যায়।