ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বাক্কোর উদ্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 3:49 PM

বাক্কোর উদ্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বাক্কোর উদ্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বিপিও/আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর আয়োজনে “Emerging Technologies for BPO” শীর্ষক অনলাইন সেমিনার গত সোমবার, ২১শে জুন, করা হয় যা বাক্কোর ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হয় ।


সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিও শিল্পের বিভিন্ন খাতের নেতৃবৃন্দ। এড অপারেশন এবং ক্রিয়েটিভ সার্ভিসের বিষয়ে কথা বলেন জনাব সৈয়দ আকরাম হোসেন, চীফ অপারেটিং অফিসার, সার্ভিস ইঞ্জিন বিপিও লিমিটেড এবং ফাইনান্সিয়াল আউটসোর্সিং বিষয়ে কথা বলেন ডি-টেম্পেট লিমিটেড এর সিইও জনাব মোহসেনা মুন্না।


তাছাড়া তথ্যপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনাগুলো নিয়ে আরও বিস্তারিত বাক্কো ডিরেক্টর এবং কাজী আইটি লিমিটেড এর সিইও জারা মাহবুব এবং ফ্রিল্যান্সারদের চাহিদা ও কাজের সুযোগগুলো নিয়ে ভাইসর এক্স  লিমিটেড এর সিইও ফয়সাল মোস্তফা একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ।


আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় বাক্কোর আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজনেস প্রোমোশন কাউন্সিল এর সমন্বয়কারী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রহিম খান বলেন “উদ্যোক্তা এবং দক্ষ তৈরির ক্ষেত্রে বাক্কোকে সবধরনের সহযোগিতা করবে আইবিপিসি” ।


অন্যান্যদের মধ্যে সেমিনারে বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যরাও যুক্ত ছিলেন ।


বিশেষ অতিথির বক্তব্যে বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন বলেন , “বর্তমানে আউটসোর্সিং এ কাজের অফুরন্ত সুযোগ রয়েছে । তরুণরা এই বিষয়ক দক্ষতা অর্জন করতে পারলেই এই খাতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে সমর্থ হবে” ।


পুরো আয়োজনটি সঞ্চালনা করেন বাক্কোর ডিরেক্টর এবং অগমেডিক্স বিডি লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status