ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ইসলামবিদ্বেষ থেকে কানাডায় মুসলিম পরিবারকে গাড়িচাপা: পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 12:16 PM

ইসলামবিদ্বেষ থেকে কানাডায় মুসলিম পরিবারকে গাড়িচাপা: পাকিস্তান

ইসলামবিদ্বেষ থেকে কানাডায় মুসলিম পরিবারকে গাড়িচাপা: পাকিস্তান

কানাডায় পাকিস্তান বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান একে ইসলামবিদ্বেষী ও সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে।  


পাকিস্তান সরকার মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে। খবর দ্যা ডনের।


দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটবার্তায় নিরপরাধ ওই মুসলিম পরিবারটির ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসী হামলা বলেছেন।


কানাডার লন্ডন শহরে গাড়িচাপা দিয়ে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনাকে ‘জাতিবিদ্বেষ’ বলে আখ্যা দিয়েছে স্থানীয় পুলিশও।

ইসলামবিদ্বেষ থেকে কানাডায় মুসলিম পরিবারকে গাড়িচাপা: পাকিস্তান

ইসলামবিদ্বেষ থেকে কানাডায় মুসলিম পরিবারকে গাড়িচাপা: পাকিস্তান


এ ঘটনার তীব্র সমালোচনা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই জঘন্য ও নারকীয় ঘটনায় আমরা হতভম্ব, শোকস্তব্ধ। এ ধরনের জাতিবিদ্বেষ ও হিংসা এ দেশে কোনোভাবেই বরদাশত করা হবে না।


উল্লেখ্য, কানাডার স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টার দিকে লন্ডনের রাস্তায় মুসলিম পরিবারটির ওপর ট্রাক উঠিয়ে দেয় ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সি এক ইসলামবিদ্বেষী চালক।


হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।


গ্রেফতারের পর পুলিশের কাছে চালক স্বীকার করেন, মুসলিম বলেই তাদের তিনি ইচ্ছে করে গাড়িচাপা দিয়ে হত্যা করেছেন।


সোমবার এ নৃশংস ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের প্রতি গভীর শোক এবং ধর্মবিদ্বেষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।


এক টুইটবার্তায় তিনি বলেন, আমি খবরটি শুনে আতঙ্কিত, কানাডায় ইসলামবিদ্বেষ বা যে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান হবে না।


ওই নৃশংস হামলায় মুসলিম পরিবারটির ফায়েজ আফজাল নামে ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


নিহতদের মধ্যে আছেন— সৈয়দ আফজাল (৪৬), তার ৭৪ বছর বয়সি বৃদ্ধা মা, সৈয়দ আফজালের স্ত্রী মাদিহা সালমা (৪৪) এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল (১৫)।


গাড়ি হামলার শিকার মুসলিম ওই পরিবারটি ১৪ বছর আগে পাকিস্তান থেকে এসে কানাডার লন্ডন শহরে বসবাস শুরু করে।
 

গ্রেফতারের পর পুলিশের কাছে চালক স্বীকার করেছে, মুসলিম বলেই তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।


লন্ডনের মেয়র অ্যাড হোল্ডার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। লন্ডনের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পল ওয়েট বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 
মুসলিম পরিবারটি পাঁচ সদস্য রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই চালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status