ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 May, 2021, 7:08 PM

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতিতে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আব্দুর রাজ্জাক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৯ মে) সকালে ঢাকার দোহার উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রাজ্জাক উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের জয়নাল বেপারীর ছেলে।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গত ২২ মে আব্দুর রাজ্জাক তার কিশোরী শালীকে মোবাইলে ডেকে আনে। এরপর আত্মগোপনে চলে যায় তারা। এদিকে, দোহার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে কিশোরীর পরিবার। ঘটনার পাঁচদিন পর অভিভাবকরা নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় খোঁজ পায় ওই কিশোরী ও দুলাভাইয়ের।

সেখান থেকে তাদের উদ্ধার করে ধর্ষণ মামলা দিয়ে আব্দুর রাজ্জাককে আদালতে পাঠায় দোহার থানা পুলিশ।  
 
ভুক্তভোগী ওই কিশোরী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার দুলাভাই তাকে নিয়ে পালিয়ে যায়। পরে মাঝিরকান্দা এলাকায় একটি বাসা ভাড়া করে রাখে তাকে।

এ বিষয়ে দোহার থানার এসআই মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে মাঝিরকান্দা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status