ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 May, 2021, 11:37 AM

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা-বাবাকে মারধর করতে গিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের খুন।

শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গুদারাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, শাহ জামালের ছেলে কিরণ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। শুক্রবার মাদকের টাকার জন্য বাবা মাকে মারধর করে এক পর্যায়ে কিরণ তার বাবাকে ছুরি নিয়ে আঘাত করতে গেলে ছোট ভাই মেহেদী হাসান বাঁচাতে এগিয়ে আসে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কিরণের ছুরি তার পেটে দেবে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢামেকে নেওয়ার পথে তিনি মারা যান।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত কিরণ মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের ছিল। ঘটনা পর বাড়ির লোকজন পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status