ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মায়ের কোলে ফিরল চুরি হওয়া শিশু মাহমুদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 May, 2021, 11:27 AM

মায়ের কোলে ফিরল চুরি হওয়া শিশু মাহমুদ

মায়ের কোলে ফিরল চুরি হওয়া শিশু মাহমুদ

শরীয়তপুরের নড়িয়ায় চুরি হওয়া ৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ মে) সন্ধায় উপজেলার শিরঙ্গল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। মাহমুদ সদর উপজেলার ধানুকা এলাকার বিল্লাল হোসেন বেপারীর ছেলে।

এ ঘটনায় তানিয়া শিকদার (৩০) নামে নারীকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে।

এর আগে গতকাল দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যান ওই নারী।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, কিছুদিন আগে ধানুকা এলাকায় বিল্লাল হোসেন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। তিন মাস আগে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই নারী।

শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বাড়ির সামনের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছেন ওই নারী। এরপর স্বজনরা শিশুটির ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরায় থাকা চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুটির পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তাঁর দেওয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করা হয়।

শিশুটির বাবা বিল্লাল হোসেন বেপারী বলেন, 'ওই নারী আগে আমাদের বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরও মাঝে মাঝে বেড়াতে আসতেন। শুক্রবারও স্বাভাবিকভাবে আসছিলেন। আমার ছেলেটিতে তার কোলে রেখে আমি জুমার নামাজ পরতে যাই। সেই সুযোগে ওই নারী আমার ছেলেকে নিয়ে পালিয়ে যান।'

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, 'শিশুটিকে সিরঙ্গল গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় মামলা হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status