ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, ভাই-ভাবি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 8:55 PM

নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, ভাই-ভাবি আটক

নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, ভাই-ভাবি আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঘুমকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে লাক মিয়া ফকির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে মৃত্যুর কারণ জানতে নিহত যুবকের বড় ভাই তারা মিয়া ফকির, ভাবি রুমা আক্তার ও ছোট ভাই ওমর ফারুককে আটক করেছে পুলিশ। লাক মিয়া ওই এলাকার আবু সিদ্দিক ফকিরের ছেলে।

পুর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, লাক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এমন খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গলায় ফাঁস লাগিয়ে লাক মিয়া আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জারিয়া ইউপি চেয়ারম্যান মাজেদা খাতুন জানান, আবু সিদ্দিকের দ্বিতীয় ছেলে লাক মিয়া। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status