গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫৮ জনে। একই সঙ্গে শনাক্ত হয়েছে ১৪৯৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।
আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।