ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ধারের ২ হাজার টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করা সেই ছেলে কারাগারে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 7:17 PM

ধারের ২ হাজার টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করা সেই ছেলে কারাগারে

ধারের ২ হাজার টাকা না দেওয়ায় বাবাকে হত্যা করা সেই ছেলে কারাগারে

পাবনার সাঁথিয়ার বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে আব্দুর রহিমকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে নেওয়া হয়। আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রহিম উপজেলার আতাইকুলা থানার হরিপুর-রতনপুর গ্রামের নিহত আহেজ প্রামানিকের ছেলে। গত ২২ এপ্রিল আহেজের মাথায় বাঁশের গুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আহেজ। জানা গেছে, রহিমের কাছ থেকে ২ হাজার টাকা ধার নিয়েছিলেন তার বাবা। সেই টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন রহিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রায়হান পারভেজ জানান, আব্দুর রহিম তার বাবাকে হত্যা করেই পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রহিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বাবা হত্যাকারী ছেলে রহিমকে ঢাকা থেকে আটক করে শনিবার আদালতে নেওয়া হয়। রহিম আদালতে নিজের বাবাকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status